×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হোয়াইট হাউসের কাছে একটি পার্কে বজ্রপাতের পর শুক্রবার ৫৬ তম বিবাহ বার্ষিকী উদযাপন করা এক বয়স্ক দম্পতি সহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
ওয়াশিংটনের অগ্নি ও জরুরি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু আগে (২৩০০ জিএমটি) হোয়াইট হাউসের রাস্তার ধারে একটি ছোট পার্ক লাফায়েট স্কোয়ারে বজ্রপাত হয়, যার ফলে দুই পুরুষ এবং দুই মহিলা ‘গুরুতর আহত হন’।
আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শুক্রবার সকালে মেট্রোপলিটন পুলিশ আহতদের মধ্যে দুজন উইসকনসিনের জেনেসভিলের ৭৫ বছর বয়সী ডোনা মুলার এবং ৭৬ বছর বয়সী জেমস মুলারকে মৃত ঘোষণা করেছে।
তাদের ভাগ্নি মিশেল ম্যাকনেট ‘মিলওয়াকি জার্নাল সেন্টিনেলকে’ জানিয়েছেন, এই দম্পতি উচ্চ বিদ্যালয় থেকে প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন এবং রাজধানীতে তাদের বিবাহ বার্ষিকী উদযাপনে যোগ দেন।
পুলিশ জানায়, পরে শুক্রবার বজ্রপাতে আহত ২৯ বছর বয়সী তৃতীয় ব্যক্তিও মারা যান। আহত অপর প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন,  বাইডেন প্রশাসন ‘এই মর্মান্তিক প্রাণহানির কারণে দুঃখিত।’
প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, ‘এখনও যিনি জীবনের জন্য লড়াই করছেন আমরা তার জন্য প্রার্থনা করছি।’
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের মুখপাত্র ভিটো ম্যাগিওলো বলেছেন, বজ্রপাত প্রত্যক্ষ করার পর ইউএস সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশ চারজনকে সাহায্য করতে ছুটে এসেছে।
বজ্রপাতের শিকার এই চারজন দৃশ্যত ঝড় থেকে রক্ষা পেতে পার্কের একটি গাছের নিচে আশ্রয় নিতে চেয়েছিল।
ম্যাগিওলো ওয়াশিংটন পোস্টকে বলেছেন ‘গাছগুলি নিরাপদ জায়গা নয়’ এবং  ‘যে কেউ গাছের নিচে আশ্রয় নিতে গেলে সেটা হবে খুবই বিপজ্জনক জায়গা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat