×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি বাড়িতে উড়ো চিঠি দিয়ে সালমানকে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই ও তার দল। হুমকি চিঠিতে লেখা ছিল, যেভাবে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুন করা হয়েছে, সেই ভাবে সালমানকেও হত্যা করা হবে।
এই খবর ছড়িয়ে পড়ার পর সালমান অনুরাগীদের সংশয়, চিন্তা ও উদ্বেগে সরগরম হয়ে ওঠে বলিউড।শুধু বলিউডই নয়, সংশয়ে সালমান নিজেও। নিরাপত্তার কারণে নিজের কাছে বন্দুক রাখতে চেয়ে প্রসাশনের কাছে আবেদন করেন তিনি। তার আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন।
মুম্বাইয়ে সংবাদ সংস্থার কাছে সালমান-ভক্ত রাখি সায়ওন্তনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সালমানকে আশ্বস্ত করে রাখি বলেছেন, ‘‘সালমান স্যার, আপনি টেনশন করবেন না। আমি দিনরাত আপনার জন্য প্রার্থনা করছি। সারা ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে। আপনার কিচ্ছু হবে না।’’
প্রয়োজনে রাখি সালমানের দেহরক্ষীও হতে পারেন, এমন আশ্বাসও দিয়েছেন প্রিয় নায়ককে।একেবারে ফিল্মি কায়দায় রাখির প্রতিশ্রুতি, ‘‘প্রয়োজনে আমি সালমানের দেহরক্ষী হতে প্রস্তুত। সালমানের সামনে থাকব, গুলি চললে আমাকে আঘাত করবে। ভাইকে ছুঁতে পারবে না।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat