×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের (সি ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা হয়।
তবে ভর্তি পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন আবেদন করেন। সে অনুযায়ী এ ইউনিটে প্রতি আসনে মোট ১১৫ জন শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে জাবির ‘সি’ ইউনিটের ফল দেখতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন।
এদিকে জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নম্বরে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat