×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে। সেই হিসেবে যে সময় আছে, এর আগেই দ্রুততার সাথে কাজ করলেই ৩০০ আসনেই ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া সম্ভব। 
সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আসমত আলী খান মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
এ সময় শাজাহান খান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে এ কোন ত্রুটি নেই। এটা নির্বাচন কমিশন ও বিশেষজ্ঞরা বলেছেন। যদি কেউ ইভিএম পদ্ধতি নিয়ে ত্রুটির কথা বলেন, তাহলে নির্বাচন কমিশনে জানালে সেই অনুযায়ী ব্যবস্থা নেনেব কমিশন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার দেশ পরিচালনা করবে। নির্বাচন পরিচালনা সরকার করবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে শাজাহান খান বলেন,  জনগণের কাছে থাকতে হলে নির্বাচনে অংশ নেয়ার বিকল্প কিছু নেই। আন্দোলনের নামে বিএনপি মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। এই আন্দোলন যদি কোন সহিসংসতায় রূপ নেয়, তাহলে সরকার কোন অবস্থায় তা ছাড় দেবে না। আন্দোলন যদি সন্ত্রাসী কিংবা নাশকতামূলক হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তার পদক্ষেপ নেবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat