×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস যথেষ্ট নয়। এটি আরও সমৃদ্ধ করা দরকার। মহান মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম ও গবেষকদের আরো বেশি সক্রিয় হতে হবে।  
আজ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় ‘বজলুর রহমান স্মৃতি পদক’  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান ।
তিনি বলেন, শুধু বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করলেই হবে না। এর সাথে পাকিস্তান হানাদার বাহিনী, রাজাকার, আলবদর, আলশামসরা কীভাবে নিরস্ত্র বাঙালিদের হত্যা, লুটপাট, অগ্নি সংযোগ ও নির্যাতন করেছে সেই ইতিহাসগুলো তুলে ধরতে হবে। পাঠ্যসূচিতে এগুলো থাকা উচিত। না হলে প্রকৃত ইতিহাস আগামী প্রজন্ম জানতে পারবে না।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় যৌথভাবে শাহাদুজ্জামান ও ড. খায়রুল ইসলামকে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান করা হয়। গবেষণা প্রতিবেদনটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। শাহাদুজ্জামান দেশের বাইরে থাকায় তার পক্ষে খায়রুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ইলেকট্রনিক মিডিয়ার ক্যাটাগরিতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার পার্থ সঞ্জয়কে ‘বজলুর রহমান স্মৃতি পদক প্রদান করা হয়েছে। পদক বিজয়ীদের প্রতি ক্যাটাগরিতে ক্রেষ্ট ও এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জুরি বোর্ডের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব সারা যাকের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জুরি বোর্ডের সদস্য রোবায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat