×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি আজ বিকেলে ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরআগে বাসস প্রধান সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, সাধারণ সম্পাদক শাহাদত রানা, সহসভাপতি রাশেদ আহমেদ, উপদেষ্টা নূর এ জান্নাত সীমাসহ বিক্রমপুর সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে দেখেন। এরআগে তারা নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেন।:- সুত্র-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat