×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপান সরকার আগামী ২৭ সেপ্টেম্বর নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করবে। 
বিদেশী নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।
অন্ত্যেষ্টিক্রিয়া টোকিওর নিপ্পন বুডোকানে অনুষ্ঠিত হবে। নিপ্পন বুডোকান একটি বৃহৎ স্থান।  সেখানে কনসার্ট ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সর্বশেষ  ১৯৬৭ সালে সাবেক একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থানটি ব্যবহৃত হয়েছিল।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, সবচেয়ে দীর্ঘ মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আবের রেকর্ড তার প্রশংসনীয় অর্জন এবং বিদেশী নেতাদের সাথে তার সুসম্পর্ক তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া প্রাপ্তির জন্য যথার্থ। 
তিনি আরো বলেন,"আমরা বিদেশী বিশিষ্ট ব্যক্তিদেরও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের আমন্ত্রণ জানাবো এবং যে দেশগুলির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে সব দেশকেও এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।"
গত ৮ জুলাই পশ্চিমাঞ্চলীয় নারা নগরীতে বক্তৃতাকালে আবে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তাকে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি  আইনি হেফাজতে রয়েছে।
ইউনিফিকেশন চার্চের সাথে সাবেক নেতা সম্পৃক্ত ছিলেন বলে অনুমান করে ইয়ামাগামি আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। 
ইয়ামাগামির মা এ গির্জায় বড় ধরণের অনুদান দিয়েছেন বলে ধারণা রয়েছে। 
মৃত্যুর পরপরই টোকিওর একটি মন্দিরে ছোট পরিসরে আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে বাইরে ভিড় করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat