×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ লাখ ৭০ হাজার ৩২ টি বৃক্ষ রোপণ করেছে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘোষণা অনুযায়ী ২০ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত যুবলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করে। 
চলমান এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে যুবলীগের কোন ইউনিট কি পরিমাণ বৃক্ষ রোপণ করছে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর শাখা থেকে তা নিয়মিত মনিটরিং করে তার তালিকা সংগ্রহ করছে। এক্ষেত্রে প্রতি ১৫ দিন পর তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে গত ২০ জুন হাতিরঝিলের প্লাটিনাম পার্কে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ পরশ ও মাইনুল হোসেন নিখিল যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী  সকলকে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাসব্যাপী কমপক্ষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।
যুগলীগের দপ্তর থেকে জানানো হয়, ইতোমধ্যে কেন্দ্রীয় যুবলীগ ২ হাজার, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ৫ হাজার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ৩ হাজার, বাগেরহাট জেলা ৮ হাজার ৫০০, ঝিনাইদহ জেলা ৫ হাজার, কুষ্টিয়া জেলা ১৭ হাজার ৫০০, চুয়াডাঙ্গা জেলা ৭ হাজার, যশোর জেলা ৬০০, নড়াইল জেলা ১০ হাজার, মাগুরা জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ১,০০০, পাবনা জেলা ৫ হাজার, বগুড়া জেলা ৫০০, গাইবান্ধা জেলা ৫ হাজার, কুড়িগ্রাম জেলা ২ হাজার ৫০০, দিনাজপুর জেলা ৮০০, রাজশাহী জেলা ১,৫০০, নীলফামারী জেলা ২,০০০, মানিকগঞ্জ জেলা ৬ হাজার ৪৫০, গাজীপুর মহানগর ১০ হাজার, টাঙ্গাইল জেলা ৮ হাজার, জামালপুর জেলা ২,০০০, শেরপুর জেলা ২,৫০০, ময়মনসিংহ মহানগর ৫ হাজার, ফরিদপুর জেলা ৭০০, মুন্সিগঞ্জ জেলা ৩,৫০০, কুমিল্লা মহানগর ১,৭৮২, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫,০০০, ফেনী জেলা ৮ হাজার ৪০০, নোয়াখালী জেলা ২০ হাজার, লক্ষ্মীপুর জেলা ৪ হাজার ৫০০, চাঁদপুর জেলা ২,০০০, কুমিল্লা উত্তর জেলা ৬,০০০, কুমিল্লা দক্ষিণ জেলা ১,৩০০, বরগুনা জেলা ১,০০০ টি বৃক্ষ রোপণ করেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat