×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পারমাণবিক বোমা তৈরির ‘প্রযুক্তিগত সামর্থ’ আছে ইরানের, তবে দেশটি এমন বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি। রোববার আল জাজিরার এক উপস্থাপককে একথা জানিয়েছেন ইরানের একজন উর্ধতন কর্মকর্তা। খবর এএফপির।
ইরান নেতৃত্বের উপদেষ্টা বোর্ডের প্রধান  এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেন, ইরানের ‘পারমাণবিক বোমা তৈরি ‘প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে’।
তিনি আরো বলেন, তবে তেহরান ‘পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি’।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর এবং ইসরাইলের সঙ্গে ‘ইরানের  পারমাণবিক অস্ত্র প্রাপ্তি  প্রতিরোধ’ সম্বলিত চুক্তি সম্পাদনের পর তেহরানের পক্ষ থেকে এমন মন্তব্য এল।
কামাল খারাজি আল জাজিরাকে আরো বলেন বলেন, ‘যদি স্পর্শকাতর (ইরানী ) স্থাপনা টার্গেট করা হয়’ সে ক্ষেত্রে তেহরান ইসরাইলের অনেক ভিতরে হামলা চালানোর সক্ষমতা অর্জনে ইতোমধ্যে ব্যাপক মহড়া চালিয়েছে।
তবে এই মহড়া কখন চালানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat