×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতে হবে বলে যে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন মুছে যেতে বেশী সময় লাগবে না। 
তিনি বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলংকার মত নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, আর বিএনপি’র মন থেকে শ্রীলংকার স্বপ্ন মুছে যেতেও বেশী সময় লাগবে না।’ 
হানিফ আজ বুধবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এ সব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মত হবে এমনটি বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলংকার স্বপ্ন দেখছেন এর আগে তারা মিশরকে নিয়েও স্বপ্ন দেখেছেন। 
হানিফ বলেন, সকাল-বিকাল যাদের সরকার বিরোধী মিথ্যাচার করার অভ্যাস তারা আসলে দেশের উন্নয়ন অগ্রগতি দেখে গাত্রদাহের কারনে এসব কথা বলে যাচ্ছেন।
সাংবাদিক রুবেল হত্যার মামলার বিষয়ে তিনি বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিবিআইতে দেবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত  করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এই মামলার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। 
উল্লেখ্য, গত ৩ জুলাই দৈনিক আমাদের নতুন অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কুমারখালী সেতুর নিচ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 
যশোরে যুবদল নেতা হত্যাকা-ে সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির সময়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মির্জা ফখরুল সাহেবরা স্বীকার করে নিয়েছেন?।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat