×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে’র দেশ ছেড়ে পালানোর পর কয়েক ঘন্টার মধ্যেই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংন্থা এএফপি এ কথা জানায়।
প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বেজ জানায়, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় পরিস্থিতি মোকাবেলার জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তীব্র অর্থনৈতিক সংকটে পতিত দেশটিতে ব্যাপক গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট পদত্যাগে বাধ্য হওয়ার পর তিনি দেশ ত্যাগ করলেন। এর আগে তার ভাই মাহিন্দা রাজাপাকশে আন্দেলনের মুখে পদত্যাগ করলে গোটাবায়ে রনিল বিক্রমা সিংহকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। অবশেষে তিনিও তার পদত্যাগের কথা ঘোষণা দেন।
এদিকে শ্রীলংকার রাজনৈতিক দলগুলোও ইতোমধ্যে একটি সর্বদলীয় ঐক্যমতের সরকার গঠনে রাজী হয়েছে।
পার্লামেন্টের স্পিকারের কাছে দেওয়া পত্রে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকশে তার পদত্যাগে সম্মত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন, সে অনুযায়ী আজ তার পদত্যাগ করার কথা।
গোটাবায়া (৭৩) তার স্ত্রী, ও একজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে পুলিশের প্রহরায় অজ্ঞাত স্থানের উদেশ্যে যাত্রা করেন। শ্রীলংকা থেকে একটি সামরিক বিমানে (এন্টোনভ-৩২) করে তিনি মালদ্বীপ পৌঁছান। মালে বিমান বন্দরের একজন কর্মকর্তা এএফপি’কে একথা জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat