×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৩ অক্টোবর মুখোমুখি হবে বিশ^ ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। তিন মাসেরও বেশি সময় বাকী থাকলেও ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ^কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ^কাপ বা বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া ২২ গজের লড়াইয়ে দেখা যায় না এই দুই চিরপ্রতিন্দ্বন্দিকে। তাই এই ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমিদের চাহিদা অনেক বেশি। ফলে তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।
গ্লোবাল স্পোর্টস ট্রাভেল সংস্থার অ্যাশ চাওলা জানান, ৪০ শতাংশ টিকিট কিনেছে ভারতীয়রা, ২৭ শতাংশ উত্তর আমেরিকা, ১৮ শতাংশ অস্ট্রেলিয়া, ১৫ শতাংশ যুক্তরাজ্য এবং বাকী টিকেট কিনে বিশে^র বাকী দেশগুলো।
তিনি আরও জানান, ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু মেলবোর্নের হোটেলগুলোর সব রুম ইতোমধ্যেই বুকড হয়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মেলবোর্নে প্রায় ৪৫-৫০ হাজার ভক্ত আসবে বলে আশা করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল টিকিট এবং মাত্র কয়েকটি ভিআইপি টিকি বাকী ছিলো।’গেল বছর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিলো ভারত।আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat