×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোন সংকট তৈরি হয়নি। এখনো অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। আশা করছি সবাই নির্বাচনে অংশ নেবেন। 
আজ রোববার সকালে কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার নামাজ আদায় শেষে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। 
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আযহার ত্যাগের মহিমায় দেশ আরো এগিয়ে যাবে।
কুষ্টিয়ার ৬টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নাম অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat