×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ আগামী ৪ বছরের জন্য (২০২২-২০২৬) মেয়াদে নির্বাচিত হয়েছে।
আন্তর্জাতিক এই সংস্থার কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। ফলে বাংলাদেশ ইউনেস্কো’র ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ফ্রান্সের প্যারিসস্থ ইউনেস্কো সদর দপ্তরে নবম সাধারণ সভা চলাকালে বুধবার ৬ জুলাই অনুষ্ঠিত ইন্টারগভার্ণমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য এ কমিটিতে নির্বাচিত হলো। বাংলাদেশ ছাড়াও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত অন্য দেশসমূহ হলো ভারত,ভিয়েতনাম ও মালয়েশিয়া।
ইউনেস্কোর আইসিএইচ বিষয়ক সাধারণ সভায় ৫-৭ জুলাই মেয়াদে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এবং যুগ্ম সচিব মোঃ ফাহিমুল ইসলাম অংশগ্রহণ করেন।
আইসিএইচ এর ৬ টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০ টি দেশের মধ্যে ১২ টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিন্ধন্ধিতা করে।এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ ৪ এর ৪(চার)টি শূন্যপদে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিন্ধন্ধিতা করে। ইতঃপূর্বে ৬টি দেশ ছাড়াও ইরান ও পাকিস্তানের প্রতিন্ধিতা করার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।
উল্লেখ্য, গত ২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা ইউনেস্কো কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat