×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ফের আদালতে মামলা করেছেন ঢাকার সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। মামলায় পরীমণি ছাড়াও তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে তিনি মামলাটি করেন।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট রাজীব হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৮ জুলাই মামলার বিষয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছেন।
বাদী মামলায় উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে পরিমণি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর তারা নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন। এর আগেও পরীমণির বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat