×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেছেন, আল-শাবাবের সহিংস জঙ্গি তৎপরতা অবসানে আরও বেশি সামরিক পদক্ষেপ প্রয়োজন এবং তার সরকার কেবলমাত্র উপযুক্ত সময়ে এ জঙ্গি গ্রুপের সাথে আলোচনা করবে। খবর এএফপি’র।
তিনি বলেন, ইস্ট আফ্রিকায় ভয়াবহ বিভিন্ন হামলার জন্য দায়ী আল-কায়েদার মদদপুষ্ট এ জঙ্গি গ্রুপ সামরিক অভিযান ঠেকাতে ‘মানসিক চাপ সৃষ্টির কৌশল’ অবলম্বন করেছে। তাইকেবলমাত্র শক্তি প্রয়োগ করে তাদেরকে নির্মূল করা যাবে না।
এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার ক্ষমতায় থাকা বিদেশি সমর্থনপুষ্ট সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে আল-শাবাব। এ জঙ্গি গ্রুপকে সামরিকভাবে পরাজিত করার চেষ্টা সত্ত্বেও তারা সরকার পতনের ক্ষেত্রে একটি শক্তিশালী হুমকি হিসেবে দাঁড়িয়েছে।
মোহাম্মদ বলেন, আল-শাবাবকে বশে আনতে আগের নেয়া অনেক পদক্ষেপ কাজে আসেনি। ফলে তার সরকার উপযুক্ত সময়ে আলোচনাসহ বিকল্প আরও পথ খোলা রেখেছে। তিনি ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর গত মে মাসে আবারো সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এ সপ্তাহে তুরস্ক সফরকালে এক থিঙ্ক ট্যাঙ্ককে মোহাম্মদ বলেন, ‘আল-শাবাবের সাথে আলোচনা করার ক্ষেত্রে আমরা বর্তমানে সঠিক অবস্থানে নেই। আমরা উপযুক্ত সময়ে তাদের সাথে আলোচনা করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat