×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার বন্যা মারাত্মক রূপ নিয়েছে। বাড়িঘর জলমগ্ন এবং সড়ক তলিয়ে গেছে। হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জরুরি সেবার লোকজন প্রায় ৫০ হাজার লোককে অন্যত্র সরে যেতে কিংবা সরে যাওয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছে। 
সিডনিতে গতরাতে জরুরি সেবার লোকজন সেনা সদস্যদের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করে। পরিস্থিতি বিবেচনায় সিডনিতে একশ’ সেনা মোতায়েন করা হয়েছে। 
কর্মকর্তারা আরো বলেন, প্রবল বৃষ্টি, বন্যা ও প্রচন্ড বাতাসের কারণে ১৯ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।
এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ডোমেনিক পেরোটেট লোকজনকে বাড়ি ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ পালনের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
জলবায়ু পরিবর্তনের খ্ষতিকর প্রভাবের শিকার অস্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat