×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলেও কানাডা নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে অংশ নিবে। 
ইন্দোনেশিয়া জি-২০ এর পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে এবং জাকার্তা এপ্রিলে পুতিনকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর ঘোষণা সত্ত্বেও সম্মেলন থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে বাদ দেয়ার জন্য পশ্চিমা চাপের মধ্যে রয়েছে। 
মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে জি-২০ তে পুতিন উপস্থিত থাকলে অটোয়া এতে অংশ নিবে কি-না এমন প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, ‘আমরা আশা করি কানাডা এবং জি-৭ এর সমস্ত সদস্যরা জি-২০ সম্মেলনে যোগ দেবে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া সম্ভবত যে বক্তব্য দেবে এবং মিথ্যাচার করবে তা প্রতিহত করার জন্য আমাদের সেখানে থাকা জরুরি। এখনো সম্মেলনের বেশ কয়েক মাস বাকি আছে এবং এরমধ্যে কিছু ঘটতে পারে।’ 
জি-৭ গ্রুপে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। 
বেশীর ভাগ প্রধান উদীয়মান অর্থনীতির মতো ইন্দোনেশিয়া একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শান্তিপূর্ণ সমাধানের আহবান জানিয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার একদিন পর বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন।
উইদোদো জেলেনস্কিকে বালিতে ১৫ থেকে ১৬ নভেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। 
ইউক্রেনের প্রেসিডেন্ট বুধবার উইদোদোকে বলেছেন, সম্মেলনে অন্য কে উপস্থিত থাকবেন তার ওপর নির্ভর করে তিনি যোগ দেবেন কি-না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat