×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনের প্রয়াত একনায়ক ফার্ডিন্যান্ড মার্কোসের পুত্র বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশের সর্বোচ্চ এ পদ ফের দখলে দীর্ঘ এক দশক ধরে প্রচেষ্টা চালানোর পর তিনি এ পদে অধিষ্টিত হলেন। খবর এএফপি’র।
৬৪ বছর বয়সী ফার্ডিন্যান্ড ‘বাংবাং’ মার্কোস জুনিয়র গত মাসের নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ১৯৮৬ সালে গণআন্দোলনে তার বাবা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এটি তাদের সবচেয়ে বড় বিজয় অর্জন।
আর এই জয়ের মধ্যদিয়ে তিনি ব্যাপক জনপ্রিয় রদ্রিগো দুতার্তের উত্তরাধিকারী হলেন। তবে দুতার্তে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তার মাদক বিরোধী ব্যাপক যুদ্ধের এবং সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের হত্যার হুমকি দেয়ায় তিনি আন্তর্জাতিক অখ্যাতি অর্জন করেন।
মার্কোস জুনিয়র স্থানীয় হাজারো মানুষের ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনে দুপুরে (গ্রিনিচ মান সময় ০৪০০) শপথ গ্রহণ করেন। বিদেশি ব্যক্তিবর্গের মধ্যে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান ও মার্কিন সেকেন্ড জেন্টেলম্যান ডগলাস ইমহোফ উপস্থিত ছিলেন।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজধানীজুড়ে ১৫ হাজারেরও বেশি পুলিশ, সৈন্য ও কোস্টগার্ড মোতায়েন করা হয়।
শপথ গ্রহণের আগে দুতার্তে মলাকানাং প্রেসিডেন্ট প্রাসাদে মার্কোস জুনিয়রকে স্বাগত জানান। মার্কোস পরিবার ৩৬ বছর আগে এ প্রাসাদ থেকে বিদেশে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat