×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বামী জনি ডেপের কাছে মানহানির মামলায় হারার পর ডেপকে ১০.৩৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতের কাছ থেকে আদেশ পেয়েছেন অ্যাম্বার হার্ড। এবার সে অর্থ পরিশোধ করার জন্য অ্যাম্বারকে ইলন মাস্কের কাছ থেকে অতীতে পাওয়া মূল্যবান উপহার বিক্রি করে দিতে হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কা ডটকম।
টেসলা ও স্পেইস এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে এক সময় অ্যাম্বার হার্ডের প্রেমের সম্পর্ক ছিল। মার্কা জানিয়েছে, সে সময় এ মহাধনকুবেরের কাছ থেকে নানা দামি উপহার পেয়েছিলেন অ্যাম্বার হার্ড।
এসব উপহারের মধ্যে একটি হচ্ছে টেসলার মডেল এক্স গাড়ি। প্রতি চার্জে ১২০০ অশ্বশক্তির এ বৈদ্যুতিক গাড়িটি ৬২৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতি তুলতে পারা এ গাড়ি ২.১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টায় পৌঁছাতে পারে।
তবে তিনি গাড়িটি কিনেছিলেন নাকি মাস্কের কাছ থেকে উপহার পেয়েছিলেন তা নিয়ে আগে জল্পনাকল্পনা ছিল। কেননা সে সময় অ্যাম্বারের পক্ষে এ ধরনের গাড়ি কেনার আর্থিক সামর্থ্য ছিল। এ গাড়িটির দাম এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
উল্লেখ্য প্রাথমিকভাবে জনি ডেপকে অ্যাম্বার হার্ডের ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও পরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী তা ১০.৩৫ মিলিয়ন ডলারে কমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat