×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২৭
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরান সোমবার বলেছে, তারা এ সপ্তাহে উপসাগরীয় একটি দেশে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ফের শুরু করবে। ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে। খবর এএফপি’র।
ইউরোপীয় ইউনিয়ন ব্লকের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল তেহরানে শনিবার বলেন, ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ভিয়েনায় বৃহত্তর পরিসরে পৃথকভাবে এ আলোচনা অনুষ্ঠিত হবে। ইইউ’র মধ্যস্থতায় এ আলোচনা হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদা বলেন, আলোচনায় তেহরানের ওপর ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। 
ঐতিহাসিক এ চুক্তি ২০১৮ সাল থেকে দৃশ্যতঃ ঝুলে রয়েছে, কারন ওই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এ চুক্তি থেকে বেরিয়ে এসে আমেরিকার চির শত্রু দেশ ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ চুক্তিতে ফিরে আসার আগ্রহ ব্যক্ত করে বলেছে, তেহরানের সাথে অগ্রসর হতে এটি হবে উত্তম পথ।
খতিবজাদা বলেন, ‘এ ব্যাপারে আগামী দিনগুলোতে আমরা বিদ্যমান মতপার্থক্য দূর করা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে কাজ করবো, পরমাণু ইস্যু নিয়ে নয়।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি, এসব আলোচনা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে।’ তবে তিনি এও বলেন, ‘ওয়াশিংটন সেভাবে সাড়া দিলেই আমরা কাজটা দ্রুত করতে পারবো, কেননা বলটা তো ওয়াশিঙটনেরই কোর্টে।’
শনিবার তেহরানে আলোচনার পর ইইউ’র কুটনীতিক বোরেল বলেন, পরমাণু চুক্তি রক্ষার এ আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে ফের শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat