×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে যোগদানকারী মুহিত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন।
পেশাগত কূটনীতিক মুহিত বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। একই সাথে তিনি হাঙ্গেরী, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার অ্যাম্বাসেডার হিসেবে কনকারেন্টলি অ্যাক্রেডিটেশন দায়িত্ব পালন করেন।
এছাড়াও, তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি এস্তোনিয়া ও আইসল্যান্ডের কনকারেন্টলি অ্যাক্রেডিটেশনের দায়িত্ব পালন করেন।
মুহিত তার কূটনৈতিক জীবনে কুয়েত, রোম, দোহা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনের পাশাপাশি নিউইয়র্কের জাতিসংঘের স্থায়ী মিশনের দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস ও এমএসএস ডিগ্রী অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat