×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি এখনও বাড়ছে। তবে, বৃষ্টি কমায় কিছু কিছু এলাকায় পানি কমছে।দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বিদ্যুৎ ও মোবাইল ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
বন্যার বিস্তৃতিও বাড়ছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন জানিয়েছেন, সিলেটে ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়েছে।
এদিকে, লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে প্রায় এক লাখ মানুষ। চলছে ত্রাণ তৎপরতা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর ১২ টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বেড়েছে। সিলেট পয়েন্টে কিছুটা কমেছে।
তবে, কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বেড়েছে ৩০ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৪ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে বেড়েছে ১২ সেন্টিমিটার।
কানাইঘাটে ১৪৬ সেন্টিমিটার, সিলেটে ৬৬, অমলশিদে ১৬৬, শেওলায় ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat