×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছেন। তবে এতে তিনি আহত হননি। সুস্থ আছেন। 
আর ওইদিনই পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়। 
বার্তা সংস্থা এএফপির বলছে, সপ্তাহান্তে ছুটির মেজাজে থাকা বাইডেন স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দেলাওয়ারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। আর এ সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ পড়ে যান তিনি।
সাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন বাইডেন। সেই সময় তিনি হঠাৎ পড়ে যান। সেখানে সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এবং সাংবাদিক। এ সময় ৭৯ বছর বয়সী নেতা সাইকেল থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি ঠিক আছি।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শরীরে কোনো আঘাত পাননি বলে কোন মেডিকেল পরীক্ষারও দরকার নেই। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, বাকি ক’দিন তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই পোষা কুকুরের সাথে খেলতে গিয়ে বাইডেনের পা ভেঙেছিল। 
এর ঠিক এক বছর বাদে ২০২১ সালের নভেম্বরে তার ডাক্তার জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ এই প্রেসিডেন্টের স্বাস্থ্য সকলের মনোযোগের কেন্দ্রে থাকে। বিশেষ করে আগামী ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে লড়বেন কিনা এ নিয়ে ব্যাপক জল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat