×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর ভাতিজা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন যমুনা সেতু হবে, পদ্মা সেতু হবে। পদ্মা সেতুর চালু মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। সঙ্গে কোটি বাঙালীর মনের আশা পূরণ হবে বলে তিনি জানান।
শুক্রবার বিকেলে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাগেরহাট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল বলেন, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat