×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে মস্কোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি বেইজিংয়ের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি’র খবরে শি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, চীন সার্বভৌমত্ব ও নিরাপত্তার মতো মূল বিষয়সমূহে রাশিয়ার সঙ্গে পারষ্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক।
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের হামলা চালানোর পর এটি উভয় নেতার দ্বিতীয় ফোনালাপ।
সিসিটিভি বলছে, চলতি বছরের শুরুতে বৈশ্বিক অস্থিরতা ও পরিবর্তনের মুখে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রশংসা করেছেন শি।
তিনি বলেছেন, বেইজিং দুদেশের মধ্যে কৌশলগত সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।
এদিকে ক্রেমলিন থেকে বলা হয়েছে, পশ্চিমের অবৈধ অবরোধের মুখে উভয় নেতা অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীন অবরোধ আরোপ করে। 
চীন ইউক্রেনে মস্কোর হামলার নিন্দা জানাতে অস্বীকার এবং পশ্চিমা অবরোধের সমালোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat