×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেইমিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ উত্তরার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মোঃ হাসিবুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
সারা বাংলাদেশ থেকে ত্রিশ লক্ষ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগীদের সময়, পয়েন্ট ও বয়সের ভিত্তিতে তিনটি ক্যাটাগরীতে মোট ৩০ জন প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খেলার ছলে হাতে কলমে বঙ্গবন্ধুকে জানার জন্য বিশেষ এই কার্যক্রম গ্রহন করে বিএনসিসি। এর অংশ হিসেবে ‘আমার বঙ্গবন্ধু’ নামক মোবাইল গেইমিং এ্যাপস নিমার্ণ করা হয়।
‘আমার বঙ্গবন্ধু’ একমাত্র গেইমিং এ্যাপস, যার মাধ্যমে কোন ঐতিহাসিক কিংবদন্তীর জীবনী সারা বিশ্বের মানুষের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat