×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৬-১০
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৫৯ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন ৫ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৯ জন। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৭০ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৯৬৫ জন।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat