×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১০
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাঁচটি দেশের মধে জাপান ২০২৩ এবং ২০২৪ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে বৃহস্পতিবার নির্বাচিত হয়েছে।
সুইজারল্যান্ড, মোজাম্বিক, মাল্টা এবং ইকুয়েডরও আগামী বছরের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য সদস্য হিসেবে ভূমিকা রাখবে। খবর এএফপি’র।
এই পাঁচটি দেশ ভারত, নরওয়ে, কেনিয়া, মেক্সিকো ও আয়ারল্যান্ডের স্থলাভিষিক্ত হবে।
১৫ সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র।
অন্য দশটি সদস্যপদ অন্যান্য দেশগুলি দুই বছরের জন্য পূরণ করে, যার মধ্যে পাঁচটির নাম প্রতি বছর ঘোষণা করা হয়। জাপান, সুইজারল্যান্ড, মোজাম্বিক, মাল্টা এবং ইকুয়েডর জাতিসংঘের সাধারণ পরিষদে গোপন ব্যালটে নির্বাচিত হয়েছে।
পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে, জাপান ১৮৪ ভোট পেয়েছে। মোজাম্বিক তার ইতিহাসে প্রথমবারের মতো কাউন্সিলে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়। সুইজারল্যান্ড ১৮৭, মাল্টা ১৮৫ এবং ইকুয়েডর ১৯০ ভোটে জিতেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat