×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ প্রতিপাদ্যে সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনগুলো। 
বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতারা।
দেশের ৫১তম এই বাজেটকে ‘জীবন ও জীবিকা বাঁচানোর আত্মনির্ভরশীল বাজেট’ হিসেবে উল্লেখ করে দলের নেতারা বলেছেন, সঙ্কটকালীন সময়ে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে সরকার।
বিকেল ৫ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে মিছিলে সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি ও মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ নেতৃবৃন্দ যোগ দেন।
এর আগে বিকাল ৪ টায় বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করে আওয়ামী যুবলীগ। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল। উক্ত মিছিল ও সমাবেশে যুবলীগের নেতা-কর্মীরা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। 
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat