×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে  বলেছেন, পুর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেটস্কের নিয়ন্ত্রণে দুই দেশের বাহিনীর লড়াইয়ে তার বাহিনীর সৈন্য সংখ্যা ‘শক্তিশালী’ রাশিয়া পক্ষের চেয়ে বেশি।
সিভার্সকি ডোনেটস নদীর ওপাড়ে অবস্থিত লাইসিচানস্কিতে ফ্রন্টলাইন পরিদর্শনের একদিন পর জেলেনস্কি সাংবাদকদের বলেন, ‘আমরা মূল শহর ধরে রেখেছি’ তবে এদের মধ্যে আরো অনেক আছে, যারা আরো শক্তিশালী’।
এদিকে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিমানের ওভারফ্লাইট অধিকার অস্বীকার করায় তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ব্যাবসায়িক বৃত্তের অন্যতম ধনকুবের আব্রামোভিচের মালিকানাধীন দুটি বিমান বজেয়াপ্ত করার জন্য ওয়াশিংটনের নির্দেশের পর পুতিন আমেরিকান কর্মকর্তাদের তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকা আরো বাড়িয়েছেন।
জেলেনস্কির পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিশ্ববাজারে খাদ্য সরবরাহ কঠোর করার বিষয়ে সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, এটি ‘ব্ল্যাকমেল’ করার একটি রুশ কৌশল।
ব্লিঙ্কেন বলেন, ‘ওডেসা বন্দরের কাছে কোথাও গুদামে প্রায় ২০ মিলিয়ন টন গম আটকে আছে এবং সত্যিকার অর্থে শস্য ভর্তি জাহাজ রাশিয়ান অবরোধের কারণে ওডেসা বন্দরে আটকে আছে।’
যুদ্ধ নিয়ে উভয় পক্ষে বাক-বিতন্ডা বেড়েছে, যুদ্ধের চতুর্থ মাসে যুক্তরাষ্ট্রের পর ব্রিটেন ইউক্রেনে দীর্ঘপাল্লার ভ্রাম্যমান মিসাইল লঞ্চার সরবরাহের ঘোষণা দিয়েছে, যা রাশিয়ার ফায়ার পাওয়ারের বিরুদ্ধে কিয়েভের লড়াই করার সক্ষমতা আরো বাড়াবে।
বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, তারা ট্রাকে স্থাপিত এম-২৭০ মাল্টিপল আর্টিলারি ইউনিট সরবরাহ করবে, যা ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে নির্দেশিত রকেটের সাহায্যে আঘাত হানতে পারবে।
পুতিন পশ্চিমাদের সতর্ক করে  বলেছেন, তারা যদি এই ধরণের অস্ত্র কিয়েভকে সরবরাহ করে তাহলে মস্কো ইউক্রেনের নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, কিন্তু কোন লক্ষ্যবস্তু তা নির্দিষ্ট করে বলেনি।
যুদ্ধে দনবাস ফ্রন্টে ভারী আর্টিলারি হামলা বিশেষত লুগানস্ক ওব্লাস্টেও বৃহত্তম শহর সেভেরোদোনেটস্ক হামলা কেন্দ্রীভূত ছিল, যা এখনো রাশিয়ার নিয়ন্ত্রনে আসেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat