×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। লন্ডন তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপনের অনুষ্ঠান শুরু করায় তিনি এ বার্তা পাঠান। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
২০০০ সালে লন্ডন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং তারা নিজ নিজ দেশের দূতাবাস চালু করে। উত্তর কোরিয়ার পরমাণু ও অন্যান্য অস্ত্র তৈরি করা প্রশ্নে পশ্চিমা দেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি সত্ত্বেও তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
রানীকে পাঠানো ওই অভিনন্দন বার্তায় কিম বলেন, ‘আমি আপনার জয়ন্তী উৎসব পালন উপলক্ষে আপনাকে এবং আপনার দেশের জনগণকে অভিনন্দন জানাই।’ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ অভিনন্দন বার্তা পাঠানোর কথা জানায়।
করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়া কঠোর বিধিনিষেধ আরোপ করার কারণে বর্তমানে পিয়ংইয়ংয়ে ব্রিটিশ দূতাবাস বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat