×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টারসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার গোলাবাড়ি গ্রামের মো. আবু নোমান (২৮) ও মাদারীপুর  জেলার কালকিনি থানার মহিষমারি গ্রামের সোহেল রানা (৩৭)।
আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, শনিবার দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে র‌্যাব-৩ এর একটি দল এবং বিটিআরসি এর প্রতিনিধিরা যৌথভাবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে মোবাইল নেটওয়ার্ক জ্যামার ৪ টি, জ্যামার এন্টিনা ২৪ টি, এসি অ্যাডাপ্টর ৪ টি, পাওয়ার ক্যাবেল ৩ টি, মোবাইল নেটওয়ার্ক বুস্টার ৩ টি, বুস্টার এর আউটডোর এন্টিনা ৯ টি, বুস্টার এর ইনডোর এন্টিনা ২৬ টি, বুস্টার এর ক্যাবল ৩৭ টি ও ল্যাপটপ ১ টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছিল। তাদের নোমানের আইটি স্টল.কম.বিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেইজ রয়েছে। এছাড়া ধৃত সোহেল রানার সোআইএম বিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেইজ রয়েছে। ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে তারা আইপি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ও ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির নিকট জ্যামার ও নেটওয়ার্ক বুস্টারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিক্রি করে থাকে।
র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, বৈধ আমদানিকারক এর মাধ্যমে অধিক পরিবহন মূল্য পরিশোধ করে বৈধ মালামালের আড়ালে তারা এইসব অবৈধ যন্ত্রাংশ নিয়ে এসে অনলাইন ফ্ল্যাটফর্ম ব্যবহার করে উচ্চ মূল্যে বিক্রয় করে থাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, এই চক্রটি বিগত দু’বছরে দুই শতাধিক জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করেছে। সোহেল রানার বিরুদ্ধে চট্টগ্রাম ও খুলনা জেলায় দু’টি চেক জালিয়াতির মামলা রয়েছে।
বিটিআরসির অনুমোদন ব্যতিত এসকল যন্ত্র এবং যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় বাংলাদেশের আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ জানিয়ে তিনি বলেন, কোন অপরাধী নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে অপরাধ করলে ভিকটিম আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে কোন মোবাইল নেটওয়ার্ক পাবেন না। এভাবে অপরাধীরা নিজেদের আড়াল করে অপরাধ করে সহজে পলিয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat