×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমজীবী  মেহনতি মানুষের অধিকার রক্ষায় সরকার বঙ্গবন্ধুর শ্রম দর্শন হৃদয়ে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ বিকেলে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে মহান  মে দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর শ্রম দর্শন ও  শ্রমিকের অধিকার’ শীর্ষক  সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে  সেমিনারে  শ্রম আপীল ট্রাইব্যূনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ ফারুক,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক  মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ মামুন চৌধুরী এবং আইএলও কান্ট্রি ডিরেক্টর মি.তুমো পাওটিআইনেন  বক্তৃতা করেন।  সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের জন্য জাতির পিতার শিক্ষাজীবনই নষ্টই  হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে ধর্মঘট ঘোষণা করলে সে আন্দোলনে সংহতি প্রকাশ করায় বঙ্গবন্ধু ১৯৪৯ সালের ২৬ মার্চ বহিষ্কৃত হন। বঙ্গবন্ধুর আর বিশ্ববিদ্যালয়ে পড়া হয়নি। তিনিও ছাত্রত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন করেননি।
তিনি বলেন, জাতির পিতা শ্রমজীবী মেহনতি মানুষের জন্য এতবড় ত্যাগ স্বীকার করেছিলেন। তাঁর রাজনৈতিক দর্শনই ছিলো শ্রমজীবী, অসহায় মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। জাতির পিতার শ্রম দর্শন হৃদয়ে ধারণ করে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং তাদের জীবনমানের উন্নয়নে সকলকে আরো আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat