×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মারিউপুলে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ দাবি সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বিধ্বস্ত শহরটিতে প্রতিরোধ অব্যাহত’ রয়েছে। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর আক্রমণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নতুন সহায়তাকে স্বাগত জানান।
রাশিয়া জানিয়েছে, তারা শহরটিকে ‘মুক্ত’ করেছে, মাত্র কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আজভস্টাল প্লান্ট কমপ্লেক্সে অবরুদ্ধ আছে, সেখানে আরো কয়েক হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে। কিন্তু জেলেনস্কি বলছেন, যুদ্ধ অব্যাহত আছে। 
জেলেনস্কি এক ভিডিও বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের দক্ষিণ এবং পূর্বে দখলদাররা অন্তত কিছু জয়ের কথা বলার কারণ রয়েছে, সে জন্যই তারা এসব প্রচার করছে।’
তিনি বলেন, ‘তারা কেবল অনিবার্য পরিণতিকে বিলম্বিত করতে পারে, আক্রমণকারীদের আমাদের এলাকা ছেড়ে যেতে হবে, বিশেষ করে মারিউপুলে, সেখানে অব্যাহতভাবে রাশিয়াকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় সেনারা।’
ক্রিমিয়া এবং রাশিয়া ভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলের মধ্যে স্থল সংযোগ গড়ে তোলার জন্য দক্ষিণাঞ্চলীয় মারিউপুল লক্ষ্য করে রাশিয়া অব্যাহত হামলা চালাচ্ছে। 
ইউক্রেনের কর্মকর্তারা অবিলম্বে বেসামরিক নাগরিক এবং আহত যোদ্ধাদের আপভস্টাল প্লান্ট ছেড়ে যাওয়ার অনুমতি দেয়ার জন্য অবিলম্বে মানবিক কড়িডোরের জন্য আহবান জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট মন্ত্রণালয় বলেছে, ‘তাদের কাছে প্রায় কোন খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat