×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইসরাইল ও ফিলিস্তিন গত বছরের ১১ দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে জড়িয়েছে।
ফিলিস্তিনি যোদ্ধারা বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইসরাইল বিমান হামলা চালায়।
এর আগে বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট হামলা চালানো হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরাইল তাৎক্ষণিক জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালায়।
ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এ রকম একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাজা শাসনকারী ইসলামপন্থী হামাস বলছে, তারা ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে।
এদিকে মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরো তীব্র রূপ ধারন করেছে।
মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে ফিলিস্তিন ও ইসরাইলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এদিকে গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।  
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সাথে যোগাযোগ রাখছেন।
নিউইয়র্কে তার মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat