×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। এবারের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লংকানরা। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দো। সর্বশেষ ভারত সফরের দলে থাকা দুই ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালঙ্কার জায়গা হয়নি।
ঘরোয়া ক্রিকেটের চারদিনের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর করা কামিন্দু মেন্ডিসেরও জায়গা হয়নি।
এই প্রাথমিক স্কোয়াড থেকে পরবর্তীতে ১৮ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করবে এসএলসি। সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা ক্রিকেট দল।
১৫ থেকে ১৯ মে পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে।
২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজের আগে ১১ মে থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলংকা।
চার বছর পর বাংলাদেশ সফর করবে শ্রীলংকা। ২০১৮ সালে সর্বশেষ দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছিলো বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ সফরে শ্রীলংকার প্রাথমিক স্কোয়াড : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারতেœ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাধুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরি বন্দরসে, লাকশিথা মুনাসিংগে ও সুমিন্দা লক্ষণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat