×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভ শুক্রবার বলেছেন, ইউক্রেন কর্তৃপক্ষ বিশ্বের ১৮ টি দেশের ৭৬ টি জাহাজ দেশটির বিভিন্ন বন্দর থেকে ছেড়ে যাওয়া বন্ধ রেখেছে। খবর তাস’র।
মিজিন্তসেভ বলেন, ‘১৮ টি দেশের মোট ৭৬ টি জাহাজ ইউক্রেন বন্দরে আটকা পড়া অবস্থায় রয়েছে। হামলা ও উচ্চ ঝুঁকিপূর্ণ মাইন বিস্ফোরণের হুমকি থাকায় এসব জাহাজ গভীর সমুদ্রে নেওয়া থেকে বিরত থাকতে হচ্ছে। কিয়েভ সরকার তাদের অভ্যন্তরীণ জলসীমায় ও ভূখ-গত সমুদ্রসীমায় এমন হুমকি সৃষ্টি করে রেখেছে।’ তিনি ইউক্রেনে রাশিয়ান জয়েন্ট কো-অর্ডিনেশন হেডকোয়ার্টার্স ফর হিউম্যানিটারিয়ান রেজপঞ্জেরও প্রধান।
তিনি জোর দিয়ে বলেন, কিয়েভ সরকার এসব জাহাজ নিরাপদে যেতে দেয়ার বিষয়ে বিদেশি রাষ্ট্র ও জাহাজ মালিকদের সাথে আলোচনার কৌশল অব্যাহত রেখেছে। রাশিয়ার ওই কর্মকর্তা আরো বলেন, ইউক্রেন প্রতিনিধি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার কাঠামোর আওতায় এ বিষয়ে আলোচনা করতে অস্বীকার করে।
তিনি ইউক্রেনের মাইনের ঝুঁকির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সতর্ক করে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat