×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে, ১১০ জন নিখোঁজ রয়েছে। সরকার শনিবার একথা জানিয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল জানিয়েছে, মধ্য ফিলিপাইনে ১৬৪ জন এবং দক্ষিণ ফিলিপাইনে তিনজন মারা গেছে।
এজেন্সি আরো জানিয়েছে, মধ্য ফিলিপাইনে আরও ১১০ জন নিখোঁজ রয়েছে। খবর সিহুয়ার।
মেগি ১০ এপ্রিল  আঘাত হানার আগে ও পরে মধ্য ও দক্ষিণ ফিলিপাইন অঞ্চলে ঝড়টির প্রভাবে বৃষ্টিপাত হলে অনেক এলাকা প্লাবিত হয়। লেইতে প্রদেশের বেবে নগরী ও আবুযোগ শহরে বেশ কয়েকটি গ্রামে ভূমিধস সৃষ্টি করে।
শুক্রবার, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বিধ্বস্ত প্রদেশ পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
তিনি ভূমি ধসে চাপা পড়া গ্রামগুলি পরিদর্শন পরিচালনা করেন। বর্ষাকালে ফিলিপাইনে ভূমিধস এবং আকস্মিক বন্যা সাধারণ ঘটনা।
প্রধানত প্যাসিফিক রিং অফ ফায়ার এবং প্রশান্ত মহাসাগরীয় টাইফুন বেল্টে অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে দুর্যোগ-প্রবণ  দেশগুলির মধ্যে একটি। দ্বীপপুঞ্জের দেশটি প্রতি বছর গড়ে ২০টি টাইফুনের সম্মুখীন হয়, যার মধ্যে কিছু তীব্র এবং ধ্বংসাত্মক।
এই বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রথম ঝড় মেগি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat