×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে মঙ্গলবার ভøাদিমির কারা-মুর্জাকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি সম্প্রতি ক্রেমলিন ও ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন। তার আইনজীবী এএফপি’কে একথা জানান। খবর এএফপি’র।
আইনজীবী ভাদিম প্রখোরভ বলেন, ‘মস্কোর খামোভনিচেস্কি জেলা আদালত পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে কারা-মুর্জাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে সর্বোচ্চ ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।’
প্রখোরভ আরো জানান, পুলিশের প্রতিবেদনে বলা হয় যে ৪০ বছর বয়সী কারা-মুর্জা সোমবার সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পুলিশকে অপেক্ষা করতে দেখে অদ্ভুত আচরণ এবং পালানোর চেষ্টা করেন।
ওই আইনজীবী বলেন, পুলিশ কেন সেখানে অপেক্ষা করছিল আদালতে সে ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
তিনি আরো বলেন, এ মানবাধিকার কর্মী সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন।
প্রখোরভ বলেন, ‘অবশ্যই এটি রাজনীতির সাথে যুক্ত। তাকে বন্দি রাখার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।’
সাবেক এ সাংবাদিক রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস সেমস্তভের একজন ঘনিষ্ঠ সহযোগি ছিলেন। তিনি ২০১৫ সালে ক্রেমলিনের কাছে নিহত হন।
কারা-মুর্জা দাবি করে বলেন, তার রাজনৈতিক কর্মকান্ডের কারণে ২০১৫ ও ২০১৭ সালে তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat