×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতীয় একটি তীর্থস্থানে ক্যাবল-কার দুর্ঘটনায় একজনের প্রাণহানী ঘটেছে এবং কয়েক ডজন মাঝ আকাশে ঝুলে রয়েছে।
কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চলছে। খবর এএফপি’র।
রোববার রাতে প্রায় ৪৮ জন লোক ক্যাবল-কারে চড়ে পূর্ব ঝাড়খন্ড রাজ্যের ত্রিকূট পাহাড়ের দিকে যাচ্ছিল। এ সময় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে একজন নারীর মৃত্যু হয়েছে এবং অন্য একজন গুরুতর আহত হয়েছে। প্রায় ২০ জনকে এখনও নিরাপদ স্থানে আনা সম্ভব হয়নি।
দেওঘর জেলার একজন কর্মকর্তা এএফপিকে বলেন, "আমরা দুই ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছি, কিন্তু কেউ কেউ এখনও আটকে আছে।"
তিনি বলেন, গত রাতে দুই পর্যটক আতঙ্কে তাদের গাড়ি থেকে লাফ দেন এবং সামান্য আঘাত পেয়ে বেঁচে যান।
কর্তৃপক্ষ আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করা এবং তাদের কাছে খাবার-পানি দেওয়ার জন্য বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
বাবা বৈদ্যনাথের মন্দির পরিদর্শনকারী পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে ৭৭৫ মিটার দীর্ঘ ত্রিকূট ক্যাবল কার সার্কিটটি জনপ্রিয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat