×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ।
ডারবানে সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের জায়গায় তামিম ইকবাল ও ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে কোন পরিবর্তন হয়নি।
ডারবানে সিরিজের প্রথম টেস্ট ২২০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত।
বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচ খেলে ১ জয় ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। আর ৬ খেলায় ৪ জয় ও ২ হারে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে। এরমধ্যে পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার ছিলো টাইগারদের।
টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেনি (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat