×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-৩১
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘ধুম’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রিমি সেন। বলিউডের এই অভিনেত্রী এবার কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন। এজন্য মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে একটি অভিযোগও দায়ের করেছেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, রিমি সেন ৪ কোটি ১৪ লাখ রুপি এক ব্যবসায়ীকে দিয়েছিলেন। মূলত নতুন একটি ব্যবসায় এ অর্থ বিনিয়োগের জন্য নেন তিনি। তার পরিবর্তে রিমিকে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা ছিল।
২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে এই অর্থ বিনিয়োগ করেন রিমি। কিন্তু এরপর থেকে ওই ব্যবসায়ী রিমির ফোন কল রিসিভ করেন না। অবশেষে খার থানায় এ বিষয়ে মামলা করলেন এই অভিনেত্রী।
২০১৯ সালে পশ্চিম আন্ধেরির ডিএন নগর এলাকার একটি জিমে অভিযুক্ত রওনক ব্যাসের সঙ্গে পরিচয় হয় রিমির। সময়ের সঙ্গে তৈরি হয় বন্ধুত্ব। রওনক এই অভিনেত্রীকে একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। রিমিকে প্রতিশ্রুতি দেন, এতে বিনিয়োগ করলে ৩০-৪০ শতাংশ লভাংশ তাকে দেওয়া হবে।
৪০ বছর বয়েসী রিমির আসল নাম শুভমিত্র সেন। তার জন্ম কলকাতায়। হিন্দি সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন। রিমি পুলিশকে জানিয়েছেন, বর্তমানে একটি প্রোডাকশন হাউজ পরিচালনা করছেন তিনি; যার অফিস পশ্চিম খারে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat