×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ষড়যন্ত্রের সব পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় সভায় গণভবন থেকে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে না এলে আওয়ামী লীগ নয়, একদিন বিএনপিকেই মাঠ ছেড়ে পালাতে হবে। তারেক রহমানও কিন্তু মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
বর্তমানের আওয়ামী লীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ধমকের সুরে কথা বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। কিন্তু বিএনপি যত দাবি করুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, যে বাংলাদেশ এক দশক আগেও ছিল বিদ্যুৎ সুবিধার বাইরে, সেই বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। যে বিশ্বব্যাংক নানা অপবাদ দিয়ে পদ্মা সেতুর প্রকল্প থেকে সরে গেছে, তারা এখন তাদের ভুল প্রকাশ্যে স্বীকার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা উদ্যোগের ফলে সবই সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। গণভবন থেকে অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat