×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাঃ এস এ মালেক রচিত ‘স্ট্রীম অব থটস’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রকাশনা উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি, পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, অধ্যাপক অসীম সরকার, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লালটু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ইতিহাসের সত্য সঠিকভাবে তুলে ধরা না হলে মিথ্যা ও বিকৃত ইতিহাস জায়গা করে নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালির সমৃদ্ধ ও গৌরব গাঁথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর বিরুদ্ধে যারা কলম ধরে প্রকৃত ইতিহাস ও বস্তুনিষ্ঠ তথ্যকে সামনে নিয়ে এসেছেন তাদেরই একজন ডা. এস এ মালেক। তাঁর লিখিত ‘স্ট্রীম অব থটস’ গ্রন্থের তিন খন্ড পাঠ করলে মনে হবে এ যেন ইতিহাসের প্রকৃত সত্য, বস্তুনিষ্ঠ তথ্য ও বিশ্লেষণ দ্বারা রচিত এক অনন্য দলিল।
বক্তারা আরও বলেন, ডা. এস এ মালেক দীর্ঘ প্রায় সাত দশক ধরে শুধু ইতিহাসের একজন পর্যবেক্ষকই নন, তিনি একজন সক্রিয় রাজনীতিক এবং খ্যাতিমান চিকিৎসক। দেশ মাতৃকার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর সে কারণে ‘ষ্ট্রীম অব থটস’ গ্রন্থের নিবন্ধগুলোতে খুঁজে পাওয়া যাবে লেখকের বাস্তব অভিজ্ঞতাধর্মী বিশ্লেষণ, যা তিনি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্যভাবে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন।
বক্তারা বলেন, গ্রন্থ তিনটিতে রয়েছে ব্রিটিশ ভারতের রাজনীতি, পাকিস্তানি শাসকদের বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গবন্ধুর বিচক্ষণ ও কৌশলী নেতৃত্বে ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন ধাপে ধাপে স্বাধীনতার আন্দোলনে পরিণত হওয়া, ছয় দফা ঘোষণার গুরুত্ব ও প্রেক্ষাপট, উনসত্তরের গণঅভ্যূত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা বিশ্লেষণ। রয়েছে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতি, কৌশল, কূটনীতি ও সুপরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমের বিশ্লেষণ।অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্ট্রিম অব থটস গ্রন্থের তিনে খন্ডের মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat