×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে বালিকা মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেয়ার তালেবানের সিদ্ধান্তের বৃহস্পতিবার নিন্দা জানিয়েছে। দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। কট্টরপন্থী এ ইসলামি সংগঠনকে তাদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান তারা। খবর এএফপি’র।
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি নরওয়ে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধির দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, তালেবানের বুধবারের এ সিদ্ধান্ত জাতীয় কমিউনিটিতে একজন সম্মানিত সদস্য হওয়ার আফগানিস্তানের উচ্চাকাক্সক্ষা এবং এ গ্রুপের ন্যায্যতা পাওয়ার সম্ভাবনাকে ক্ষতি করবে।
পশ্চিমা বিশ্বের দেশগুলোর দেয়া ঐ বিবৃতিতে বলা হয়, ‘তালেবানের এমন পদক্ষেপ আফগান জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেয়া তাদের সরকারি আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে।’
তারা এমন সিদ্ধান্ত থেকে জরুরি ভিত্তিতে সরে আসতে তালেবানের প্রতি আহ্বান জানান। তাদের এ ধরনের সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষতিকর হবে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেয়ার নেয়ায় গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখল করে।
এতে আরো বলা হয়, এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে তা সামাজিক সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আফগানিস্তানের সম্ভাবনার অনেক ক্ষতি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat