×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু নাড়া দিয়েছে শ্রীলেখা মিত্রকে। তাঁর বাড়িতে সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় অস্বস্তিতে ফেলেছে অভিনেত্রীকে। বৃহস্পতিবার বিকেলে ইউটিউব চ্যানেলে আগে বলা কথা তাই আরও একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি, ‘আমি মরলে আমায় নিয়ে যেন কোনও ইন্ডাস্ট্রি আর মিডিয়ার সার্কাস না হয়।’
‘‘এক, বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দুই, বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভাল- এটাও কাম্য নয়।’’ শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখনও তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই ইচ্ছে তিনি মেয়েকে, তাঁর ঘনিষ্ঠদের জানিয়ে যাবেন। আলাদা করে ইচ্ছাপত্রে লিখেও যাবেন। তাঁর শেষযাত্রায় সামিল হবেন শুধু তাঁর আত্মীয়, কাছের মানুষেরা।
সুত্র:-আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat