×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সাথে ঢাকায় নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত মিজ দানিয়ালা মারিয়ানা সেজোনোভ তানি সাক্ষাৎ করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি আজ বেলা সাড়ে ১২ টায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে সাক্ষাৎ করেন।
এসময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মো. শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা দু’দেশের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এছাড়া, কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশি কর্মিদের জন্য রোমানিয়ায় অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যে কোন ধরণের অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিতকরণসহ রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসু আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat