×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আনতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন,‘আমরা ইপিজেড করেছি, শিল্পপার্ক করেছি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। ইতোমধ্যেই বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের স্থান হিসেবে পরিচিতিও পেয়েছে। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বা¯তবায়নে বৈদেশিক বিনিয়োগকারীদের আরো বেশী বিনিয়োগ করার জন্য এগিয়ে আসা দরকার।’ ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধিবৃন্দ আজ বুধবার শিল্পমন্ত্রীর সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন ।
এফআইসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট ও ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নীল কাপল্যান্ডের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন একই সংস্থার নির্বাহী পরিচালক টিআইএম নূরুল কাদির, নির্বাহী কমিটির সদস্য ও ইউনিলিভার বাংলাদেশের সিইও এন্ড এমডি জাভেদ আখতার, নির্বাহী কমিটির সদস্য ও মার্ক্স এন্ড স্পেনসারের হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, নির্বাহী কমিটির সদস্য ও নোভারটিসের এমডি এন্ড কান্ট্রি প্রেসিডেন্ট ড. রিয়াদ মামুন প্রধানী। এছাড়াও এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আবদুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিবৃন্দ শিল্পমন্ত্রীকে জানান, বাংলাদেশে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সংগঠন এফআইসিসিআই শিল্পায়নের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারি সহযোগিতা কামনা করেন। বিশেষ করে নকল ও ভেজাল পণ্য সরবরাহকারীদের কাছ থেকে সুরক্ষা পেতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। তারা প্যাক কমোডিটিজ রুলস্ বিষয়ে আলোকপাত করে পণ্যের মোড়কে প্রকৃত পরিমাণ উল্লেখের জন্য বিএসটিআই’র দৃষ্টি আকর্ষণেরও অনুরোধ করেন।
এছাড়াও, প্রতিনিধিদলের সদস্যরা বর্তমান ও ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য করনীতি এবং আর্থিক নীতিমালা সহজীকরণে শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সরকারের সাথে যুগপৎ কান্ট্রি ব্র্যান্ডিংয়ে কাজও করবে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শিল্পমন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের কথা মনযোগসহকারে শুনেন এবং সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat