×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার  রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আওয়ামী যুবলীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।এসময় বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট আইনজীবী এড. মামুনুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের নেতা। বঙ্গবন্ধু তার পুরোটা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন।
প্রার্থনা সভার সভাপতি সুব্রত পাল বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতির নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ্বনেতা। তিনি তার শৈশবকাল থেকেই শোষিতের পক্ষে সারাজীবন লড়াই চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, সুভাষ হাওলাদার,  মোঃ নবী নেওয়াজ, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জহির  উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat